সাতকানিয়ায় গণভোটের প্রচারণা কার্যক্রম শুরু

সাতকানিয়া উপজেলায় গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কেরানীহাট হক টাওয়ার চত্বরে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণার অংশ হিসেবে গণভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণহত্যার বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
এ সময় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট প্রদানের বিষয়ে জনসাধারণকে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কেঁওচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন উদ্দিন, ইউপি সদস্যবৃন্দ এবং কেরানীহাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/মো.আ.