শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজ

নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, সকালে আশুগঞ্জ সার কারখানার অধীন পুলিশ ক্যাম্পের একটি কক্ষে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজের কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, আজ বুধবার সকালে নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।

আরও পড়ুন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচন

সুরতহাল সম্পন্ন হওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার আরও জানান, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ভোরের আকাশ/ইউএম
 

এসআই

শেয়ার করুন: