শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহালের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহাল এবং বেকারমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখা।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি তাছমিয়া আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলার সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলার সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তার সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ট্রেনিং নিয়ে ন্যাশনাল সার্ভিসে চাকরি করতাম কিন্তু সেই চাকরি এখন আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আমরা বেকার অবস্থায় কষ্টে জীবন যাপন করছি। ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালসহ সারাদেশের বেকার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে বেকার সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও দাবি জানান তারা।

ভোরের আকাশ/এনউব

নববন্ধন

শেয়ার করুন: