শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে  নিখোঁজের ৩দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পরে হাত পায়ের রগ কাটা ও মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান তেল পাম্প এলাকার আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। সে চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ গত তিনদিন আগে বন্ধু আকাশের সঙ্গে কাজের কথা বলে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এরপর থেকেই সোহাগ নিখোঁজ ছিলো। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করে ।

পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তারা বলেন,আকাশ বুধবার রাতে সোহাগকে বালু আনলোড কাজের কথা বলে ডেকে নিয়ে আসে।আকাশ বাড়িতে গেলেও সোহাগ বাড়িতে ফিরেননি। সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই তার বন্ধু আকাশ পলাতক রয়েছে, যা তাদের সন্দেহ আরও ঘনীভূত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান,পুলিশ মরদেহ উদ্ধার করেছেন,সোহাগের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করলে আকাশের বাবা মা বোন তিনজনকে জিজ্ঞাসাবাদ জন্য থানায় আনা হয়েছে।তদন্ত করে পরবর্তী আইগত ব্যবস্থায় নেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.


 

যুবকের মরদেহনাটোরউদ্ধার

শেয়ার করুন: