শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় ভয়াবহ সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সংঘর্ষটি শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকে।

স্থানটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে জেলা সদর থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরোধের জেরে গোয়ালনগর ইউনিয়নের রহিম মিয়া ও কাশেম মিয়ার সমর্থকদের মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়, যা পরে বড় আকার ধারণ করে।

নিহতরা হলেন– আক্তার মিয়া (৪৫) ও মাওলানা হাবিবুল ইসলাম (৩৫)। মাওলানা হাবিবুল ইসলাম গোয়ালনগর ইউনিয়ন ইসলামিক ফ্রন্টের সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপালন করা এক কর্মকর্তাকে জাল ভোটে প্ররোচনার অভিযোগে রহিম মিয়ার সমর্থক জিয়া মিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত জিয়াকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনার জন্য রহিম মিয়ার পক্ষের সমর্থকরা কাশেম মিয়ার পক্ষকে দায়ী করেন।

এদিকে, জিয়া মিয়া ১০ দিন জেল খেটে কারাগার থেকে বের হয়ে ১৭ মার্চ এলাকায় যান। সেইদিনই তার গ্রেফতার হওয়া নিয়ে রহিম মিয়ার পক্ষ ও কাশেম মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হন।

এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনাস্থলেই আক্তার মিয়া ও হাবিবুল ইসলাম নিহত হন। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। সংঘর্ষের আহতদের নাসিরনগর সদর, কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আব্দুর রউফ বলেন, ‘সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এখনও সংঘর্ষ চলছে। দুর্গম হাওর পথ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পৌঁছাতে বিলম্ব হচ্ছে। আশা করা যায়, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।’

ভোরের আকাশ/এনএস

ব্রাহ্মণবাড়িয়াসংঘর্ষ

শেয়ার করুন: