শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন ফকির ইস্কান্দার আলম জানু।

তিনি বলেন, গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার বিরুদ্ধে একতরফা ভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে।

অভিযোগকারী মুসাকে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগেই অব্যাহতি দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে সে গভীর ষড়যন্ত্র করছে। কমিটি দেয়ার নামে লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এবিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মৃধা, মোঃ আক্তারুজ্জামান প্রধান, উপজেলা কৃষক দল নেতা ফখরুল ইসলাম প্রধান, নাজমুল ইসলাম, শেখ মোঃ সাইফুল ইসলাম নান্না, মোঃ ইব্রাহীম, আব্দুস সালাম প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

কাপাসিয়া

শেয়ার করুন: