শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেলান্দহে ১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রাজনৈতিক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল ব্রাহ্মণপাড়ার আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি শেষে সেখান থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ থেকে ১২ লাখ টাকা। এছাড়া মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন ১ লাখ ৩৫ হাজার টাকা এবং যোগাযোগে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মো. আল আমিন শিপু (৪২), আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং আইয়ুব আলী, হাজরাবাড়ি পৌর যুবলীগের সক্রিয় সদস্য। আল আমিন শিপু গুজামানিকা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

প্রাথমিক তদন্তে ডিএনসি জানতে পেরেছে, আইয়ুব আলীর বাড়িটি দীর্ঘদিন ধরে মাদক মজুত ও সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে এ ধরনের মাদক ব্যবসা সমাজে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুর

শেয়ার করুন: