শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর লাশ গাজীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। 

নিহত আক্কাস আলী (৪৭) মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টর ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

গাজীপুর মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। 

ওসি জানান, আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালীর ১৫-২০ দিন আগে ওই ফ্ল্যাটে উঠেন। ব্যবসায়িক লোকসান এবং ঋণগ্রস্থ হয়ে তিনি অর্থ সংকটে ছিলেন। আর্থিক সংকটে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

এসব কারণে পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। প্রায় সময় পরিবারে লোকজনের সাথে তার ঝগড়া বিবাদ হতো। ইতিপূর্বে তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। 

ওসি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার থেকে বেলা পৌনে তিনটার মধ্যে কোন এক সময় খালি বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয় লোকজন থেকে ৯৯৯ নম্বরের ফোন পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভোরের আকাশ/জাআ

মুন্সিগঞ্জশ্রমিক লীগগাজীপুরঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন: