শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মকর্তা ও কর্মচারকে সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

অদক্ষতা ও বাইরের লোক দিয়ে কাজ করানোর দায়ে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক আকস্মিক পরিদর্শন এসে তাদের বরখাস্ত করেছেন৷

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল অফিস সহায়ক ও তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্যের অবহেলার অভিযোগ উঠেছিল। জেলা প্রশাসক গাজীপুরে যোগদান করার পর থেকেই আকর্ষিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এসময়ে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করানো হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায্য সংগ্রাম: সমাজকল্যাণমন্ত্রী

গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমানকে নিয়ে ভূমি অফিস দেখতে বের হয়েছি। প্রথমে আমরা কাশিমপুর ভূমি অফিসে যাই, সেখানে কি আমরা দেখতে পাই ওই অফিসে যারা আছে তারা কাজের উপযুক্ত নয়। তারা কোন কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না৷ এছাড়াও তাদের বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ রয়েছে সেই অভিযোগের আলোকে কাগজ পাতি যাচাই-বাছাই করে ব্যাখা চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেনি। কোন কাগজপত্র দেখাতে পারেনি, নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেনি।

এসব কারণেই ওখানে যে সকল কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সফিপুর ভূমি অফিসে এসেছিলাম সেখানে তাদের কিছু দিকনির্দেশনা দিয়েছি।

ভোরের আকাশ/এনউব

বরখাস্ত

শেয়ার করুন: