শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

সুন্দরবনে হরিণের মাংস বিক্রির অভিযোগে আটক এক ব্যক্তি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ ঘটনায় মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ দল খুলনার দাকোপ থানার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শিকার করা হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন্ন

পরবর্তীতে আটক ব্যক্তি এবং জব্দ করা হরিণের মাংস প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় বন্যপ্রাণী শিকার, পাচার এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

কোস্ট গার্ডহরিণের মাংস উদ্ধারসুন্দরবনখুলনা

শেয়ার করুন: