শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে গ্রেপ্তার ১,০৫৯ আসামি, আটক ১৯৬ কিশোর গ্যাং সদস্য

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান ও নিয়মিত কার্যক্রমে গত ৫৯ দিনে বিভিন্ন অপরাধে ১ হাজার ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯৬ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চোর ও ছিনতাইকারী ৩৬০ জন, মাদক ব্যবসায়ী ৮৬ জন এবং মাদক সেবনকারী ৩৪০ জন। এ ছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে বাসাবাড়িতে চুরি, সরকারি-বেসরকারি কার্যালয় এবং সড়কে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছিল।

এমন পরিস্থিতিতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী যোগদানের পর অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও নিয়মিত পুলিশি তৎপরতা জোরদার করেন। এর ধারাবাহিকতায় শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো এবং চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

এক দিনের জন্য শিথিল সাজেক সড়কের অবরোধ

পুলিশের দাবি, ধারাবাহিক এসব অভিযানের ফলে শহরে অপরাধ নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

সচেতন নাগরিক আব্দুল কালাম বলেছেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা এবং অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি নিশ্চিত করা গেলে কক্সবাজার শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

ভোরের আকাশ/ এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: