ফতুল্লায় রি-রোলিং স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রি-রোলিং স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় অবস্থিত সিএসআরএম রি-রোলিং স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন— মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শরীরের ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মিল সূত্রে জানা যায়, দুপুরে মিলের ভেতরে লোহা গলানোর কাজ চলছিল। এ সময় পাশে রাখা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের তাপ ও দাহে পাশে থাকা চার শ্রমিক আহত হন।
ঘটনার পর মিলের অন্যান্য শ্রমিকরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভোরের আকাশ/নি