শিরোনাম
সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাসংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা, বাদীর কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা, বাদীর কারাদণ্ড
গাইবান্ধায় ভুয়া নথিতে যৌতুক মামলা, বাদীর কারাদণ্ড

ভুয়া নথি তৈরি করে স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের অভিযোগে মামলার বাদীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই সঙ্গে বাদীপক্ষের আইনজীবীকেও সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান এ দণ্ডাদেশ দেন।

‎আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় আমবাড়ি গ্রামের হামিদুর হক সরকারের মেয়ে নুরহাত জাহান লিজা তাঁর স্বামী তৌফিক হাসানসহ তিনজনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।

‎মামলাটির শুনানির সময় দাখিল করা জন্মনিবন্ধন ও কাবিননামা যাচাই-বাছাইয়ে জাল প্রমাণিত হয়। পরে আদালত মামলার বাদীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি বাদীপক্ষের আইনজীবীকে ভবিষ্যতে এ ধরনের নথি দাখিলের ক্ষেত্রে আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

‎এসব তথ্য জানিয়েছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালতের এপিপি মো. সাজ্জাদ হোসেন। 

তিনি জানান,'আদালতের এ আদেশের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়ায় দাখিল করা নথির সত্যতা যাচাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে।'

ভোরের আকাশ/রই
 


 

 

শেয়ার করুন: