শিরোনাম
পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনপিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগসরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেন

গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

বরিশাল ব্যুরো

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক মোঃ মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২৬ রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চারাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৮ (সিপিএসসি, বরিশাল) এবং এসআরবি-১ (সিপিসি-৩, গাজীপুর)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, পিএসআই (নিঃ) জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি নৈশকালীন ডিউটি শেষে ৩ জন আসামিসহ থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশিকালে কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলছিলেন।

পরবর্তীতে রাত আনুমানিক ৩:৩৫ মিনিটের দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন

পিংক বাসের জন্য নারী চালক তৈরিতে বিআরটিসির নতুন উদ্যোগ

এসময় এসআই মিজানুর রহমান ট্রাকটি থামানোর চেষ্টা করলে ঘাতক চালক তাকে গাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে ফেলে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬:৪৭ মিনিটে এসআই মিজানুর রহমান মারা যান।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ট্রাকচালক মাজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: