শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের অসমাপ্ত কাজগুলো একটি দল কাঁধে তুলে নিয়েছে: শিবির সভাপতি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অপার সম্ভবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। ৫ আগস্টের পর রাজনৈতিক সংস্কার হওয়ার কথা থাকলেও তা হয়নি। অতীতের ফ্যাসিস্ট সরকারের অসমাপ্ত কাজগুলো বর্তমান একটি দল তাদের কাঁধে তুলে নিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজনে যুব ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারিত্ব দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সাথে জড়িত তাদেরকে চিরতরে উৎখাত করতে হবে।

শিবির নেতা আরো বলেন, যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এদেশে আর ফ্যাসিবাদের রাজনীতিসহ দখলদারিত্রের রাজনীতি করতে দেয়া হবে না। তারা আগের ধারার সেই রাজনীতি আবারো বাংলাদেশে প্রত্যাবর্তনের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্র শিবির কোন ফ্যাসিবাদের কাছে মাথা নত করবে না।

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে মার্চ ফর দাড়িপাল্লা নামে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো স্বাধীনতা মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র‍্যালিতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/জাআ

শিবির সভাপতিগাইবান্ধা

শেয়ার করুন: