শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন ডিসি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিদেশে অবস্থানরত এক প্রবাসী জানান, দেশে থাকা তাঁর পরিবার নানা ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। 

অন্যদিকে আবুধাবিতে থাকা আরেক প্রবাসী জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও হয়রানির অভিযোগ করেন।

এছাড়া কাতারপ্রবাসী একজন তাঁর উপার্জিত বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরেন। একই দিনে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকরাও চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও জীবিকা-সংক্রান্ত নানা সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেন।

এসব অভিযোগ ও আবেদন সরাসরি শোনেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

বুধবার (৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত দুটি পৃথক গণশুনানিতে এ চিত্র দেখা যায়। প্রথমে অনুষ্ঠিত হয় প্রবাসীদের জন্য বিশেষ গণশুনানি, পরে সাধারণ মানুষের অংশগ্রহণে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।

প্রবাসী গণশুনানিতে চারজন বিদেশে অবস্থানরত ব্যক্তি অনলাইনে যুক্ত হন এবং আরও দুজন দেশে উপস্থিত থেকে তাঁদের সমস্যার কথা জানান।

দুবাইপ্রবাসী আবুল খালেক অভিযোগ করেন, পটিয়ায় তাঁর পরিবারের সদস্যরা হামলা, ছিনতাই ও হুমকির শিকার হচ্ছেন। এ বিষয়ে তাঁর স্ত্রী আদালতে মামলা করেছেন বলেও জানান তিনি।

আবুধাবিপ্রবাসী রাজু মুহুরী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা চিকিৎসা নিয়েছেন এবং বিষয়টি নিয়ে থানায় জিডি ও স্থানীয়ভাবে সালিশও হয়েছে।

এদিকে দুবাইপ্রবাসী মোহাম্মদ হারুন বোয়ালখালীতে তাঁর স্বজনদের ওপর হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। হাটহাজারীর বাসিন্দা ও আবুধাবিপ্রবাসী সাইফুল ইসলাম অভিযোগ করেন, তাঁর সম্পত্তি দখলের চেষ্টা চলছে, নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে এবং চাঁদা দাবি করা হচ্ছে। পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

অপরদিকে আবুধাবিপ্রবাসী মোরশেদ আলম বিদেশে অর্জিত অর্থ আত্মসাতের অভিযোগ করেন। তাঁর দাবি, বিদেশি আদালত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিলেও অভিযুক্ত ব্যক্তি দেশে ফিরে আসায় তিনি এখনো টাকা বুঝে পাননি।

কাতারপ্রবাসী নুরুল হাকিম তালেকও তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রশাসনের সহায়তা কামনা করেন।

প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি অভিযোগগুলোর অগ্রগতি নিয়মিতভাবে তদারকির নির্দেশনাও দেওয়া হয়।

প্রবাসীদের শুনানি শেষে শুরু হয় সাধারণ নাগরিকদের গণশুনানি। এতে নগর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৫ জন ব্যক্তি তাঁদের ব্যক্তিগত, পারিবারিক ও আর্থিক সংকট তুলে ধরেন।

গণশুনানিতে উঠে আসে সংগ্রাম ও কষ্টে ভরা জীবনের নানা গল্প। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার চেইনম্যান মো. ফোরকানের মৃত্যুর পর তাঁর স্ত্রী জেসমিন আরা বেগম তিন সন্তান নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। নদীভাঙনে বসতভিটা হারিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছে। স্বামীর মৃত্যু ও চিকিৎসা ব্যয় তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।

একইভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারী মোহাম্মদ আলী তাঁর সন্তান আরিয়ানের জরুরি অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা চান। চট্টগ্রাম জেলা ফুটবল দলের খেলোয়াড় তানভীরও হাঁটুর লিগামেন্ট ইনজুরির চিকিৎসা ও অপারেশনের জন্য সহযোগিতা প্রার্থনা করেন।

এ ছাড়া দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত কানু মজুমদার, স্নায়বিক সমস্যায় ভোগা জান্নাতুল আক্তার, মেয়ের বিশ্ববিদ্যালয়ের বকেয়া ফি পরিশোধে সমস্যায় থাকা ক্রীড়া সংগঠক কামাল আহমেদ এবং পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা প্রত্যাশী আবু রায়হানসহ আরও কয়েকজন তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

জামালপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

শুনানি শেষে গুরুতর অসুস্থ আটজন ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক।

ভোরের আকাশ/ র.ই


 

ডিসিনুরুল হাকিম

শেয়ার করুন: