শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলমান তীব্র গরমে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

নিহত টুনু আকন্দ (৫৫) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মৃত সাদেক আকন্দের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। প্রচণ্ড রোদের মধ্যে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হচ্ছিল। তবে পথেই তিনি মারা যান।

নিহতের ছেলে রিফাত আকন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত তাপদাহের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, চলমান তাপপ্রবাহে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং খোলা আকাশের নিচে দীর্ঘ সময় কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

শ্রীপুরে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

স্থানীয়দের মতে, কয়েকদিন ধরে এলাকায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ ও মাঠে কর্মরত কৃষকদের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

ভোরের আকাশ/ র.ই


 

কৃষকেরসুমন চৌধুরী

শেয়ার করুন: