শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা, বন্ধ ৫৪টি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা, বন্ধ ৫৪টি
গাজীপুরে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা, বন্ধ ৫৪টি

মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি কাটিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে পূর্বের অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা এখনো চালু হয়নি।

সকাল ৮টা থেকে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর ও ভবানীপুরসহ বিভিন্ন শিল্প এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৫৪টি কারখানা বাদে বাকি সব প্রতিষ্ঠানে পুরোদমে কাজ চলছে। কিছু গণমাধ্যমে সকালের দিকে ৩৫টি কারখানা বন্ধ থাকার তথ্য এলেও পরে ৫৪টি কারখানা বন্ধ থাকার কথা নিশ্চিত করা হয়েছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন। রাজেন্দ্রপুর চৌরাস্তার বাংলাবাজার এলাকায় ছুটি ঘোষণাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা দেখা দিলেও জেলার সামগ্রিক যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

৬৪ জেলায় চালু হচ্ছে ডায়ালাইসিস সেবা

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা বাদে অন্য কারখানাগুলো উৎপাদনে ফিরেছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বন্ধ কারখানাগুলোও খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা বলেন, শ্রমিকরা কাজে ফিরছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের মতো শনিবারও আনসার, বিজিবি, এসআরবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ভোরের আকাশ/আ.র
 

শেয়ার করুন: