শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকায় শিশুটি দাদীর কাছে থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে যায়।এসময় অসাবধানতাবশত পাশের ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে ডোবায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/জাআ

পানিতে ডুবেকুড়িগ্রামশিশু

শেয়ার করুন: