শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট ইসলামী মহাসমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎হেযবুত তওহীদের অপতৎপরতা বন্ধ ও তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে নোয়াখালীতে এক বিশাল ইসলামী মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

এই মহাসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।‎ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

‎হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ এবং ‘ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান।

‎এ সময় হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা নিজামুদ্দীনসহ বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নীলফামারী প্রধান ডাকঘর পরিদর্শনে ডাক সচিব

‎​লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠে এই ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। নোয়াখালী ছাড়াও পার্শ্ববর্তী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এই মহাসমাবেশে অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

‎​সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে হেযবুত তওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান। পাশাপাশি ঘোষিত মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের তাওহীদি জনতার সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন তারা।

ভোরের আকাশ/রই
‎

মাওলানা নিজামুদ্দীন

শেয়ার করুন: