শিরোনাম
বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরবৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকেরঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতাপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক প্রদান রবিবার ২৪ মে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা কেসিসি’র মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কেসিসি এলাকার রাস্তাগুলো ভবিষ্যতে দুই বেলা ঝাড়– দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকালে সকল কর্মকর্তা-কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দুপুর থেকে রাত ১০টায় মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। ইতোমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে। একটি গ্রীণ ও ক্লিন শহর উপহার দিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

দামুড়হুড়ায় বিজিবির অভিযান সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক-১

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মোঃ রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের সাতশত ২৮জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে পাঁচ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।

ভোরের আকাশ/এনউব

চেক প্রদান

শেয়ার করুন: