শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি  বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সরদার শরীফুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি মো. আরাফাত হোসাইন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বনজ সম্পদ সংরক্ষণ ও বৃক্ষরোপণ অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে হলে প্রত্যেকেরই অন্তত একটি করে গাছ রোপণ করা উচিত। তাঁরা আরও বলেন, বৃক্ষই মানুষের অকৃত্রিম বন্ধু- যা আমাদের খাদ্য, আশ্রয়, জ্বালানি ও অক্সিজেন সরবরাহ করে। তাই পরিকল্পিত বনায়ন ও নার্সারিগুলোকে সমৃদ্ধ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, কৃষিবিদ প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু ও কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব সমাজ গড়তে সচেতনতামূলক কর্মসূচিও চলবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ইউডিএ মনিরুজ্জামান।

ভোরের আকাশ/মো.আ.

সাতক্ষীরাবৃক্ষমেলাউদ্বোধনবৃক্ষরোপণ

শেয়ার করুন: