শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলেজের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ ও কলেজের সীমানা প্রাচীরসহ দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহিলা কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার একাংশ অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি করেন।

আন্দোলনরত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, "আমাদের মহিলা কলেজের সামনের সড়কে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা স্থাপনের কারণে ক্লাসে আসা-যাওয়ার সময় নানারকম সমস্যা হয়। বিশেষত যানজট, অনাকাঙ্ক্ষিত ভিড় ও অনিরাপদ পরিবেশের কারণে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এখানকার ঔষধ ব্যবসায়ীরা কোর্টে একটি স্থিতি অবস্থা অর্ডার করিয়েছেন। পরবর্তী শুনানিতে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। এখন দ্রুত আমাদের কলেজের সামনে থেকে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হউক।"

শিক্ষার্থীরা ভোরের আকাশকে জানান, আদালত আমাদের পক্ষে রায় দেয়ার পরও ব্যবসায়ীরা কেন উঠতেছেনা! এই অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান খন্দকার জানান, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মার্কেট অপসারণ করে নিরাপত্তামূলক বেষ্টনী দেয়াল ও দৃষ্টিনন্দন গেইট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে; তাই তারা গত ৩ মাস আগে থেকে কলেজের সামনে ঔষধ মার্কেটের ভাড়া নেয়া বন্ধ করে দেন।

পশিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক আখ্যায়িত করে ১৯৮৩ সালে দেয়া মার্কেটটির লিজ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে কলেজ কর্তৃপক্ষ একই সঙ্গে মার্কেটটি অপসারণ সম্পর্কে ব্যবসায়ীদের অবগত করেছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ঔষধ ব্যবসায়ীরা গত ২৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে তাদের লিজের ১০টি ঔষধের দোকানের পক্ষে অবস্থান নিয়ে উচ্ছেদের নোটিশের প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত ফার্মেসি বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করেন। তাদের দাবি, উচ্ছেদ করার ক্ষেত্রে যৌক্তিক সময় চান তারা।

সচেতন মহল মনে করেন, শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে মহিলা কলেজের সামনে থেকে সকল বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নেওয়াই উত্তম।

ভোরের আকাশ/মো.আ.

কলেজ শিক্ষার্থীবিক্ষোভ কর্মসূচিউচ্ছেদঅবৈধ স্থাপনাব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: