শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় হঠাৎ ৬৫ স্কুল ছাত্রী অসুস্থ

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বিদ্যালয়ের অন্তত ৬৫ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। গ্যাস জাতীয় কোনো কিছুর বিষক্রিয়ায় এমন হতে পারে বলে শিক্ষকরা ধারণা করছেন। তবে চিকিৎসকদের ধারণা, এটা ম্যাস হিস্টিরিয়া। একজনকে দেখে অন্যরা অসুস্থ হয়ে পড়া।

বুধবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ছাত্রী।

চিকিৎসা ভাষায় ম্যাস হিস্টিরিয়া বা গণমনস্তাত্তি¡ক অসুস্থতা হলো, একদল মানুষের মধ্যে হঠাৎ ছড়িয়ে পড়া একই ধরণের শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ। এটি সাধারণত প্রচÐ ভয়, উদ্বেগ বা সামাজিক উত্তেজনার ফলে সৃষ্ট গণমনস্তাত্তি¡ক ঘটনা, যেখানে একে অপরের দেখাদেখি লক্ষণগুলো দ্রæত ছড়িয়ে পড়ে।

মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক শফিকুল ইসলাম বলেন, দুপুর পৌনে ১টার দিকে তিন তলায় ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর তিন-চারজন ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এ সময় গরম ছিল। অবশ্য পরে বৃষ্টি শুরু হয়। দ্রæত তাদের হাসপাতালে পাঠানো হয়। এভাবে ধীরে ধীরে অনেক ছাত্রী অসুস্থ বোধ করতে থাকে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রাণী বলেন, তৃতীয় তলায় ৬ষ্ঠ শ্রেণীর তিন নম্বর কক্ষে বেঞ্চের নিচে উকুননাশক স্প্রে বোতল পাওয়া গেছে। সেটার মুখ খোলা ছিল। কোনো ছাত্রী নিয়ে আসতে পারে। সেটা থেকে কোনো গন্ধ বের হয়ে এমন হলো কি-না বোঝা যাচ্ছে না। প্রথমে মাথা ঘোরায়, তারপর একে একে অজ্ঞান হয়ে পড়ে ছাত্রীরা। 
তিনি আরো বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে ইউএনও স্যার ও ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৬৫ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা হাসপাতালে ছুটে যায়। তবে হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পর অনেকে সুস্থবোধ করায় অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে গেছে।

খবর পেয়ে দ্রæত হাসপাতালে তাদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। তারা অসুস্থ ছাত্রীদের খোঁজ নেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কাবেরী সাহা বলেন, ‘‘সবাইকে আমরা চিকিৎসা দিচ্ছি। দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আর অন্যরা এখন অনেকটাই স্বাভাবিক। এটা মূলত ম্যাস হিস্টিরিয়া হতে পারে। ভয়ের কিছু নেই।’’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন কেউ অজ্ঞান হয়ে গিয়েছিল, কেউ শ্বাসকষ্টে ভুগছিল। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

দুই পা হারিয়েও থামেনি জীবনযুদ্ধ, অদম্য হাসিদুলের সংগ্রাম অনুপ্রেরণা

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ছাত্রীরা কেন অসুস্থ হয়েছে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে যতটুকু জেনেছি, ৬ষ্ঠ শ্রেণীর ওয়াশরুমে একটি কীটনাশকের বোতল দেখতে পায় ছাত্রীরা। সেখান থেকে কোনো বিষাক্ত গ্যাসের মতো কিছু বের হয়ে এমন হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন এটা ম্যাস হিস্টিরিয়া। ভয়ের কিছু নেই। সবাই সুস্থ আছে।

ইউএনও আরো বলেন, ‘‘এ ঘটনা খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) তদন্ত কমিটি গঠন করা হবে। পুলিশ আর গোয়েন্দা সংস্থা যারা আছে, তাদেরও বলেছি বিষয়টি তদন্ত করতে। শ্রেণীকক্ষের ওয়াশরুমে কীটনাশকের বোতল কোথা থেকে কীভাবে আসলো, তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।’’  

ভোরের আকাশ/এনউব

ছাত্রী অসুস্থ

শেয়ার করুন: