শিরোনাম
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুর

১৫১ বেডের ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল তৈরী করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, ১৫১ বেডের ৫০৩ উপজেলায় নতুন করে হাসপাতাল তৈরি করা হবে। যার ফলে আমাদের দেশে যারা প্রান্তিক মানুষ, তারা যেন স্বাস্থ্য সেবা তাদের উপজেলা থেকেই পান। এবং আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা, এটাকেও আরো জোরদার করবো। এবং লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মন্ত্রী আরো বলেন, বিগত সরকার গুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে যে বেহাল দশা পেয়েছি, আমরা সারা বাংলাদেশ একই চিত্র দেখতে পাচ্ছি, জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে, যেখানে যন্ত্রপাতি আছে কিন্তু চালানোর মানুষ নেই, অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে কিন্তু কোন ক্যাম্পাস তৈরি করা হয়নি। এই যে উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালী দরকার।

এসময়, জেলা প্রশাসক আমিনুল ইসলাম,  সিভিল সার্জন ডা: নুরুল আমীন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শহীদুল্লাহ দেওয়ান, আরএমও ডা. শিমুল তালুকদার উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: