শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঝালকাঠি চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে ঝালকাঠি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।

​বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল—​হেমায়েত উদ্দীন বিজ্ঞান শিক্ষায়তন, ​সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, ​বাউকাঠী বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়, ​খায়েরহাট ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়, পরিদর্শনকালে চেয়ারম্যান প্রতিটি কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।

তিনি পরীক্ষার হলে দায়িত্বরত কক্ষ পরিদর্শকদের আইন ও নিয়মাবলী কঠোরভাবে পালনের নির্দেশ দেন। এছাড়া কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি চলমান পরীক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

জেট ফুয়েলের দাম কমানোর প্রজ্ঞাপন জারি

কেন্দ্র পরিদর্শনের এক পর্যায়ে অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, ​"শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য একটি স্বচ্ছ ও প্রশ্নবিদ্ধহীন পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অনৈতিকতা বরদাশত করা হবে না। একটি মেধাভিত্তিক সমাজ গড়তে শিক্ষা বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

​তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, পরীক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বোর্ডের নজরদারি অব্যাহত থাকবে। পরিদর্শনকালে শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

শেয়ার করুন: