শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়!

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদরাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত মাহফিল চলাকালে প্রচলিত রীতি অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদরাসার তহবিলের জন্য বিভিন্ন সামগ্রী দান করেন। এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ দান করেন এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। পরে শনিবার সকালে দান করা অন্যান্য জিনিসের সঙ্গে এই দুটি লাউও নিলামে তোলা হয়। নিলামে অংশ নেন একাধিক ব্যক্তি এবং দীর্ঘ দর হাঁকার পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।

তবে লাউ দুটি এত দামে বিক্রি হওয়া একটি প্রতীকী ঘটনা জানিয়ে মাদরাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন জানান, মসজিদ ও মাদরাসার প্রতি এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতার মনোভাব সত্যিই প্রশংসার দাবি রাখে। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আন্তরিকতা ও আবেগেরই বহিঃপ্রকাশ বলেও জানান তিনি।

ভোরের আকাশ/মো.আ.

 

 

সুনামগঞ্জ

শেয়ার করুন: