গাইবান্ধায় ইউপি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে একাধিক মামলার আসামি শাহ জামাল (৫৪) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।
গ্রেফতারকৃত শাহ জামাল মিয়া উপজেলার ডাকাতিয়ার চর গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে। তিনি এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানান, শাহ জামাল মিয়ার বিরুদ্ধে ফুলছড়ি থানায় সাতটি এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল।
সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত করে এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের আলগার চর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, 'শাহ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের পর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।'
ভোরের আকাশ/ র.ই