শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। 

সোমবার (১১ আগস্ট) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নাহিদ হাসান, শৈশব বেপারী, শিব্বির মন্ডল ও দিনার আহমেদ। তারা উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে ওই গ্রামের গুলিস্থান পার্কের সামনে অপরিচিত যুবকদের আনাগোনা দেখা যায়। বিষয়টা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ছাত্রদলের নেতা কর্মীদের খবর দেন। খবর পেয়ে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নেতাকর্মীদের নিয়ে ওই যুবকদের ধাওয়া দেন।

এ সময় যুবকরা মশাল মিছিলের সামগ্রী ফেলে দৌড়ে পালিয়ে যান। এসময় ছাত্রদল কর্মীরা ধাওয়া করে ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল থেকে ওই চার জনকে আটক করে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক জানান, রাতে ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরআটকনিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

শেয়ার করুন: