শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে এক স্কুল ছাত্রের হাতে অন্য ছাত্র খুন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুল ছাত্রের প্রাণ নিল আরেক স্কুল ছাত্র।  রেকেট দিয়ে পিটিয়ে ও রেকেটের রড ঢুকিয়ে স্কুল ছাত্র ইয়াছিন শেখকে (১২) হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর)রাত সাড়ে ৮ টার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি গ্রামের বড়বাড়ির পাশের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার দিকে ওই শিক্ষার্থী মারা যায়। সেখানে পোস্টমর্টেম শেষে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে ইয়াছিনের মরদেহ এসে পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ । 

হত্যাকান্ডের শিকার ইয়াছিন বরইহাটি বড়বাড়ি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে ও বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত রিফাত শেখ একই গ্রামের জামাল শেখের ছেলে ও বরইহাটি আইডিয়াল হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।  

প্রত্যক্ষদর্শী ও বরইহাটি আইডিয়াল হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রাব্বী শেখ বলেন, রিফাত শেখ সহ ৪ জন ব্যাডমিন্টন খেলছিল। পশে বসে ইয়াছিন সহ ৩/৪ জন বাডমিন্টন খেলা দেখছিল। খেলায় রিফাত শেখ হেরে যায়। রাত সাড়ে ৮ টার দিকে ইয়াছিনের নতুন স্যান্ডেলে ধুলাবালি ছিটিয়ে দেয় এতে  ইয়াছিন ক্ষিপ্ত হয়ে রিফাতকে ঘুষি মারে । এক পর্যায়ে রিফাতের হাতে থাকা রেকেট দিয়ে তাকে আঘাত করে । রেকেট ভেঙ্গে গেলে রেকেটের রড দিয়ে কোপ দেওয়া রেকেটের রড কানের নিচ ঘাড়ে ভেদ করে যায়। এতে ইয়াসিন মারাত্মক আহত হয়।

মুকসুদপুর উপজেলার সিন্ধয়াঘাট পুলিশ ফাঁড়ির আইসি আলমগীর হোসেন বলেন, ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। রেকেট দিয়ে আঘাত করার পর তা ভেঙ্গে যায়। পরে রেকেটের রড কানের নিচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে তাকে মাদারীপুর উপজেলার রাজৈর হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। প্রচন্ড রক্তক্ষরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১ টার দিকে ইয়াছিনের মৃত্যু হয়েছে । সেখানে পোস্টমর্টেম শেষে মরদেহ গ্রামে আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ইয়াছিনের ফুফু নাজমা বেগম ও চাচা দেলোয়ার শেখ বলেন, এটি একটি মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি । মরদেহ পৌছানোর পর যানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হবে বলে ইয়াছিনের চাচা দেলোয়ার শেখ জানিয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

কিশোর হত্যাগোপালগঞ্জব্যাডমিন্টন টুর্নামেন্ট

শেয়ার করুন: