শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

সাতকানিয়ায় দোকানের গোডাউন থেকে জ্বালানি তেল জব্দ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল ) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, মুদি দোকান মালিক মো. কাইসার আহমেদ সওদাগর তার দোকানের গোডাউনে অবৈধভাবে অকটেন ও ডিজেল মজুদ রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ সময় তার গোডাউন থেকে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, জব্দকৃত জ্বালানি তেল বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

জ্বালানি তেল মজুদখোন্দকার মাহমুদুল হাসান

শেয়ার করুন: