শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

স্কুলের পাশে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা তদন্তের নির্দেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এ নিয়ে গত ৪ নভেম্বর দৈনিক ভোরের আকাশে সংবাদ প্রকাশের পর বিষয়টি তদন্তের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে নির্দেশের ২৫ দিন পেরিয়ে গেলেও তদন্তকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
‎
‎রোববার (২৯ নভেম্বর) দুপুরে তদন্তের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎বিদ্যালয়ে আসার কথা বই-খাতা নিয়ে, মনোযোগ দেওয়ার কথা পাঠে। কিন্তু শ্রেণিকক্ষে ঢুকতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ। কখনো নাক চেপে, কখনো অস্বস্তি নিয়েই ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান, পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
‎
‎বিদ্যালয় থেকে মাত্র কয়েক হাত দূরে অবস্থিত একটি মুরগির খামার থেকেই ছড়াচ্ছে এই দুর্গন্ধ। খামারের বর্জ্য ও মুরগির বিষ্ঠার দুর্গন্ধে বিদ্যালয়ের পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। প্রতিদিন এ পরিস্থিতির মধ্যেই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের।
‎
‎বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। জাতীয় সংগীত, সকালের সমাবেশ ও শ্রেণিকক্ষে পাঠদানের মধ্য দিয়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম। কিন্তু পাশের মুরগির খামার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শ্রেণিকক্ষে বসে পাঠ নেওয়ার সময়ও মনোযোগ ধরে রাখতে পারছে না শিক্ষার্থীরা।
‎
‎শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, দুর্গন্ধের কারণে দীর্ঘ সময় শ্রেণিকক্ষে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী মাথাব্যথা, শ্বাসকষ্ট, জ্বর ও পেটের সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কথা জানিয়েছে। এতে পড়াশোনার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
‎
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামীম আরা বলেন, ‘খামারের দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। শুধু শিক্ষার্থীরাই নয়, প্রতিদিন বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরাও ভোগান্তিতে পড়ছেন।’
‎
‎তিনি জানান, সমস্যা সমাধানে গত ২০ আগস্ট ২০২৬ তারিখে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে বিদ্যালয়ের পাশে থাকা মুরগির খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
‎
‎এদিকে গত ৪ নভেম্বর দৈনিক ভোরের আকাশে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে সেদিনই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলামকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ইউএনও। তবে ২৯ নভেম্বর পর্যন্ত তদন্তকাজ শুরু না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
‎
‎এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, ‘তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।’
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
‎
‎অভিভাবকদের দাবি, শিশুদের পড়াশোনার জন্য বিদ্যালয়ে পাঠানো হলেও সেখানে যদি দুর্গন্ধের মধ্যে থাকতে হয়, তাহলে তাদের স্বাভাবিক শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠা বাধাগ্রস্ত হবে। দ্রুত খামারটির বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
‎
‎শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। অথচ সোনাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা এ সমস্যায় ব্যাহত হচ্ছে পাঠদান। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
‎
ভোরের আকাশ/ এনউব

আরও পড়ুন

নীলফামারীতে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

শেয়ার করুন: