শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাংনী সীমান্তে হেয়ারিং রাস্তার কাজে বিএসএফের বাধা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মেহেরপুরের গাংনী সীমান্তে হেয়ারিং বন্ড রাস্তার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 

সোমবার (২৯ জুন) দুপুর ১২ টার দিকে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭ এস এলাকার ৮ কবর যাওয়ার রাস্তা হেয়ারিং বন্ড কাজ করার সময় নদীয়া জেলার গান্ধীনা বিএসএফ ক্যাম্পের তিনজন সদস্য এসে বাধা প্রদান করে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম বলেন, কাজীপুর বিজিবি ক্যাম্প থেকে সীমান্তে ৮ কবর পর্যন্ত মাটির রাস্তায় কৃষি পণ্য বহন সহ জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। জেলা পরিষদের মাধ্যমে রাস্তাটি হেয়ারিং বন্ড করা হচ্ছে। কাজ চলমান অবস্থায় বিএসএফের কয়েকজন সদস্য বাধা প্রদান করে।

কাজিপুর ইউপি চেয়ারম্যান মো. আলম হুসাইন বলেন, রাস্তাটি সীমান্ত এলাকা হওয়ার কারণে যতবার এইচবিবি করণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে ততবার বিএসএফ বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে এই আট কবরে প্রশাসনের পক্ষ থেকে  শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি (এসইউপি, পিএসসি, জি) বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোন স্থাপনা তৈরি করতে গেলে উভয় দেশের প্রতিনিধিদের বসে সিদ্ধান্ত নিতে হয়।

আরও পড়ুন

নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারপিট ও কম্পিউটার ভাংচুরের অভিযোগ

বিধায় হেয়ারিং বন্ড রাস্তার তৈরীর বিষয়টি সূরাহ করার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানোর কার্যক্রম চলছে। তবে রাস্তা নির্মাণ কাজে বাধা দেয়ার বিষয়টি সঠিক নয়।

ভোরের আকাশ/ র.ই


 

ভারতীয় বিএসএফকর্নেল রাশেদ কামাল রনি

শেয়ার করুন: