মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যনগর থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই মো. আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৩নং চামরদানী ইউনিয়নের বিছরাকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় মধ্যনগর থানার মামলার আসামি মো. মুন্না (২০)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) উৎপল কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২নং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালান।
এ সময় ভবঘুরে ও জীবিকা নির্বাহের প্রকাশ্য কোনো উপায় না থাকায় ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় শফিকুল ইসলাম (১৮) ও ইমরান আহমেদ (২৪) নামে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই