শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২০

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নাটোরের লালপুরে যৌথবাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর বালু মহালের গহিন চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, লোহার পাইপ, টিউবওয়েল ও একটি চকি।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান পিপিএম (বার)-এর নির্দেশনায় শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লালপুর উপজেলার গহিন চরাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, ইমু হ্যাকার প্রতারকচক্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে চারজন হ্যাকার চক্রের সদস্য, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত, একজন হত্যা মামলার আসামি এবং দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়।

এ অভিযানে অংশ নেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, সিংড়া ও লালপুর থানার অফিসার ইনচার্জসহ র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ভোরের আকাশ/জাআ

যৌথবাহিনীর অভিযাননাটোরআটক

শেয়ার করুন: