× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে: তারেক রহমান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১০:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ মাঠে নেই, আগামী নির্বাচন কি আর কঠিন হবে। আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। সোমবার (১১ আগস্ট) বিকেলে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে আমি বসেছিলাম। তখন আপনাদেরকে বলেছিলাম, আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, আগামী নির্বাচন কি আর কঠিন হবে। আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। 

তিনি বলেন, এক বছর আগে আমি বলেছিলাম অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে কি আমার কথার অর্থ বুঝতে পারছেন আপনারা? আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন? কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিনে আমরা ইনশাআল্লাহ সফল হবো। যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে।

তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারের প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির। তাই এই অবস্থা উত্তরণ করতে সক্ষম হবে দলটি।  জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, সেগুলো মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশাসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ ইসির

৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ ইসির

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’

নির্বাচনের প্রস্তুতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের প্রস্তুতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 মার্চ থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু: শেখ মঈনুদ্দিন

মার্চ থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু: শেখ মঈনুদ্দিন

 প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

 দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

 আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

 অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

সংশ্লিষ্ট

মার্চ থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু: শেখ মঈনুদ্দিন

মার্চ থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু: শেখ মঈনুদ্দিন

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা