শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেগম জিয়া ছিলেন আপোসহীন নেত্রী, মজিবুর রহমান সরোয়ার

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জেল জুলুম অত্যাচার মোকাবেলা, আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আপসহীন নেত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। আপসহীনতা ও তার শিষ্টাচারের মাধ্যমেই তিনি সর্বমহলের ভালোবাসায় দেশনেত্রী হয়েছেন। বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

 শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে এই দোয়া মাহফিলে প্রায় দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। দোয়াপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান  ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন শিকদার, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন, বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডঃ শাহে আলম, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এম মোফাজ্জেল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, দৈনিক বর্তমান পত্রিকার ব্যুরো চিফ মামুন অর রশিদ, দৈনিক ভোরের আকাশের বরিশাল ব্যুরো মাসুদ রানা, দৈনিক ভোরের আকাশের ফটো রিপোর্টার জাহিদুল ইসলাম, কান্ট্রি টুডে বরিশাল প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক প্রভাতী বাংলাদেশ এর বরিশাল প্রতিনিধি মো. উজ্জ্বল প্রমুখ। 

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশ জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

ভোরের আকাশ/র.ই

বেগম খালেদা জিয়াবরিশালমজিবর রহমান সরোয়ার

শেয়ার করুন: