শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছেলেরা ওষুধ কেনার টাকা দেয় না, তাই বাধ্য হয়ে গাঁজা বিক্রি করি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা সওদাগর বাড়ি এলাকা থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজাসহ জেসমিন বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কামতা সওদাগর বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক জেসমিন বেগম ওই এলাকার রঞ্জন সওদাগরের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিন বেগমের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা তার বাড়ির আশপাশে নজরদারি বাড়ান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনতা তাকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

​স্থানীয় বাসিন্দা মনির হোসেন অভিযোগ করে বলেন, "জেসমিন বেগম এর আগেও চট্টগ্রামে একাধিক মাদক মামলায় কারাবাস করেছেন। বর্তমানে তিনি এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।" এলাকার যুবসমাজকে রক্ষায় তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন

ফিলিং স্টেশনে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

​এদিকে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে জেসমিন বেগম বলেন, আমি খুব অসুস্থ। আমার ছেলেরা আমাকে ওষুধ কেনার টাকা দেয় না, তাই বাধ্য হয়ে আমি গাঁজা বিক্রি করি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর জানান, কামতা এলাকা থেকে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/এনউব

গাঁজা বিক্রি

শেয়ার করুন: