শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎ভান্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি এর আয়োজনে উপজেলার জিয়া মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইলমালী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেছেন, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছিল, আমরা তাদের শেষ দেখে ছাড়ব। সাঈদীর কফিন ছুয়ে আমরা শপথ করেছি।

তিনি আরও বলেন, যারা জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা প্রয়োজন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। যদি সরকার তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এটি সেই সরকারের চরম ব্যর্থতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পিরোজপুর জেলা ওলামা বিভাগের উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা ওলামা বিভাগের উপদেষ্টা  মাওঃ আমির হোসেন খাঁন, নেছারাবাদ উলামা বিভাগের উপদেষ্টা  মাওঃ আবুল কালাম আজাদ, কাউখালী উপজেলা ওলামা বিভাগের উপদেষ্টা মাওঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক বাদশা জমাদ্দার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির  সভাপতি আফজাল হোসাইন সোয়াইব।

 কেরাত সম্মেলনে আন্তর্জাতিক অতিথিদের মধ্যে উপস্থিত থেকে পবিত্র কুরআন তেলাওয়াত করেন- শাইখ ক্বরী আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বারী আহমাদ আল-জাওহারী  (মিসর), ক্বারী মাহদি গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন), ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)।

ইসলামী সংগীত পরিবেশন করেন  ইসলামী সংগীত শিল্পী মোমেন মুন্সী।

স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

 

কেরাত সম্মেলনপিরোজপুরসম্মেলন

শেয়ার করুন: