শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিকদল নেতা আটক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিকদল নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিকদল নেতা আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও শ্রমিকদলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। 

নেত্রকোনার মদন অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার লে. মো. শাহরিয়ার আহম্মেদ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী।  

আটককৃতরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মো. আবদুল আউয়াল খান (৬৫) ও কেন্দুয়া পৌর শ্রমিকদলের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান কাদিল (৩৫)। তারা হচ্ছেন- কেন্দুয়ার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত আবদুস সালাম খানের  ছেলে আবদুল আউয়াল খান এবং আবদুল মোমেন খান কাদেরীর ছেলে আনিছুর রহমান কাদিল।

স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকায় চলাচলকারী প্রতিটি বাস থেকে দলের নাম ভাঙিয়ে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। স্থানীয়দের কয়েকজন চাঁদাবাজির এমন তথ্য প্রামণের ভিডিও ফুটেজ ও ছবি পাশ্ববর্তী মদন সেনাক্যাম্পে পাঠায়। পরে বুধবার রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালায়  সেনাবাহিনীর সদস্যরা। চাঁদা তোলার সময় হাতেনাতে ওই দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও বেশ কয়েকজন সহযোগির নাম প্রকাশ করে। শেষে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। 

সেনা কর্মকর্তা মো. শাহরিয়ার আহম্মেদ বলেন, চাঁদাবাজি করার সময় ওই দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আরও কয়েকজন সহযোগির নাম জানিয়েছে। ওই নামগুলো পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি আটক দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটক দুজনসহ ৯ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: