শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে মাছের ঘের থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে পানির মধ্যে অর্পিতা সাহা (২০) নামে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে।  

মঙ্গলবার (২২ জুলাই) সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে।  এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে।  

অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, একদিন আগে সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল। এক বছর আগে অর্পিতা সাহার সাথে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল।  কিন্তু ‘মৃগীব্যারাম’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল।  তাই বাপের বাড়িতেই থাকতো।  এর আগেও সে যখন-তখন বাসা হতে ঘুরতে বেরিয়ে পরে ফিরে আসতো।  কিন্তু সোমবার সকালে সে আগের মতোই বাসা হতে বের হয়ে আর ফেরেনি।  পরদিন মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।  পরে অর্পিতার মৃতদেহ তারা শনাক্ত করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  অর্পিতা মানসিক প্রতিবন্ধি এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়।  এই বিষয়ে থানায় একটি মঙ্গলবার (২২ জুলাই) অপমৃত্যু মামলা হয়েছে, যার নম্বর-১৩।

ভোরের আকাশ/জাআ

চিতলমারীউদ্ধারমৃতদেহ উদ্ধার

শেয়ার করুন: