শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাতকানিয়ায় মিজান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামির নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গারাংগিয়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে এবং বহুল আলোচিত ওই হত্যা মামলার ১ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের আগের দিন চাঁদরাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে গাড়ি থেকে তুলে নিয়ে মারধর ও নির্মমভাবে হত্যা করা হয়। 

এ ঘটনায় সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই গিয়াস উদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৭ এর দায়িত্বরত এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, র‌্যাব-৭ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

ভোরের আকাশ/ র.ই


 

আসামি গ্রেপ্তারমঞ্জুরুল হক

শেয়ার করুন: