শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

‎গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এসময় বিভিন্ন ত্রুটির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা ২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা ২ (সদর) আসনে ৩ জনসহ ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

‎গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান। ‎সমর্থনকারী ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার। স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন। ‎দলের মনোনয়ন সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রমজান আলী। ‎জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।

অন্যদিকে ‎গাইবান্ধা ২ (সদর) আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ। ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল মাজেদ। ‎হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযম।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা।

‎উল্লেখ্য, গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা ২ (সদর) আসনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

গাইবান্ধামনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন: