শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান শুরু

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও যানজটমুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে রোববার (৫ জুলাই) শহরের সি অফিস সংলগ্ন বৈদ্যপাড়া মোড়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকমুক্ত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ আমাদের দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক সচেতনতার প্রতিফলন। সবার সম্মিলিত অংশগ্রহণেই এ উদ্যোগ সফল হবে।”

উদ্বোধনের পর বৈদ্যপাড়া মোড় থেকে পালপাড়া সড়ক হয়ে পুরাতন খেয়াঘাট পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

মঙ্গলবার গ্যাসের লাইন বন্ধ থাকবে যেসব এলাকায়

অভিযানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পিরোজপুর পৌরসভার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচি বাস্তবায়নে পিরোজপুর পৌরসভা সার্বিক সহযোগিতা করছে।

ভোরের আকাশ/জেআ

পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনপিরোজপুর

শেয়ার করুন: