শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দরে ডেভিল হান্টে ছাত্রলীগ কর্মী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ ডিসেম্বর ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিচালিত অপারেশন ডেভিল হান্টে রনী নামে ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রনী ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত হাফিজুল হকের ছেলে। তাকে গত রোববার রাতের অভিযানে শ্রীরামপুর এলাকা থেকে আটক করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নম্বর মামলায় রনীর সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে জানায় পুলিশ। অভিযুক্ত রনীকে ঝটিকা মশাল মিছিল মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যেখানে তার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

ঘটনার সূত্রপাত ৬ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে। বন্দর থানাধীন ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের একটি দল জড়ো হয়। দলটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের কর্মী বলে উল্লেখ করে পুলিশ। এরপর তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানার ব্যবহার করে একটি ঝটিকা মশাল মিছিল বের করে দ্রুত মোটরসাইকেলযোগে ঢাকা দিকে চলে যায়।

পুলিশ জানায়, ঘটনাটি নজরে আসার পর তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তদের বেশিরভাগই মিছিল শেষে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরবর্তীতে তদন্ত করে রনীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয় এবং মামলার অন্যান্য আসামিদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত যেকোনো ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। বন্দর এলাকায় সম্প্রতি সংঘটিত কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে অভিযান আরও জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

নারায়ণগঞ্জছাত্রলীগআটক

শেয়ার করুন: