লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স
চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সমস্যা সমাধানের আশ্বাস এমপির

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরান হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও বিভিন্ন সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন।
এ সময় সংসদ সদস্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তিনি বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন। সভায় উত্থাপিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভোরের আকাশ/সু.পা