শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পাড়াপাড়ের সময় সড়ক দুর্ঘটনায় সালমান ফার্সি (৭) নামে মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান ফার্সি উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মো. সাইদুল ইসলামে কনিষ্ঠ পুত্র। সে  হাজী মদন আকন নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণি ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শিশুটি বাসা থেকে বের হয়ে মাদ্রাসার সামনে সড়ক পারাপারের  সময়  দুটি অটোরিকশা ওভারটেক করতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক অটোরিকশাটি নিয়ে চালক পালিয়ে যায়। ছোট্ট শিশু সালমানের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় ও মাদ্রাসা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাৎক্ষণিক ভাবে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/আ.ব
 

 

ভাণ্ডারিয়াঅটোরিকশানিহত

শেয়ার করুন: