শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় ঈদের দিনে সড়কে ঝরলো মাশরাফির প্রাণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
মান্দায় ঈদের দিনে সড়কে ঝরলো মাশরাফির প্রাণ
মান্দায় ঈদের দিনে সড়কে ঝরলো মাশরাফির প্রাণ

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মাশরাফি নামে এক কিশোর নিহত এবং ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ফায়ার ফাইটার ফরহাদ হোসেন বলেন, শনিবার (৭ জুন) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড়ের পশ্চিম পার্শ্বে চুনাতাপাড়ার মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছেন তারা। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ ও রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন।

নিহত মাশরাফি (১৪) উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রশিদুল শাহ এর ছোট ছেলে। নিহতের বাবা সতীহাটের একজন বিশিষ্ট মুদি দোকানদার। অপরদিকে অন্যান্য আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত মাশরাফি নওগাঁর দিক থেকে  সতীহাটের দিকে আসছিলো। অপরদিকে সিএনজিটি মান্দার সতীহাটের দিক থেকে নওগাঁর দিকে যাচ্ছিলো। এমন সময় বেপরোয়া গতির কারণে উভয়ের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সর্বমোট তিনজন আহত হন। এদের মধ্যে ২ জনকে উদ্ধার করে নওগাঁ এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাশরাফিকে মৃত ঘোষনা করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

নওগাঁসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: