শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাগুরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ।

সোমবার (১৬ মার্চ) সকালে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সকল অনিয়ম ও দুর্নীতি নির্মূল করে এটিকে একটি মডেল জেলা পরিষদে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দায়িত্ব গ্রহণের পর আলী আহমেদ বলেন, জেলা পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে যদি কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে এবং প্রশাসনের কার্যক্রম জনগণের জন্য আরও কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। জেলার অবকাঠামো উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে মাগুরা জেলা পরিষদকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করা হবে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান এবং জেলা পরিষদের উন্নয়নে তার নেতৃত্বে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আলী আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, ফারুক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এসএইচ

মাগুরা

শেয়ার করুন: