শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ঘোড়াঘাটে কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষা এবং কলাকৌশল বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শনিবার (০২ মে) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি সেচ বিভাগের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি| জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির প্রাপ্যতা কমে আসায় কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

বিএডিসি সেচ বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, পশ্চিমাঞ্চল অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. খান ফয়সাল আহমদ, ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বুয়েটের প্রফেসর ড. সারাহ নওরিন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, রংপুর (সেচ) সার্কেলের তত্তবাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মো. মিজানুল ইসলাম, যশোর জোনের পানি সম্পদ এবং পল্ডার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, দিনাজপুর (সেচ) রিজিয়নের নির্বাহী প্রকৌশলী, সৈয়দা সাবিহা জামাল, যশোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পলিশেডে ফসল উৎপাদনে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে ফসল রক্ষা, উৎপাদনের গুণগত মান বজায় এবং এ ধরনের প্রযুক্তি কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা বিষয়ে আলোচনা ও চাষাবাদের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। 

আরও পড়ুন

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও বিভিন্ন এলাকার কৃষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ র.ই

 

ধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনপ্রশিক্ষণ কর্মসূচি

শেয়ার করুন: